প্রচ্ছন্ন
প্রণব রঞ্জন ভৌমিক
বলছ তুমি বল
বলার আগে ভাবো
তোমার বাণী কারো মনে
আঘাত দিলো না তো?
বাদ বিবাদে খালি
মনো বেদনা বাড়ে
আপন মনে ভাবো
ডাকবে কি আর তারে?
নিরসনের জাদু
মুখ লুকিয়ে আছে
ঠান্ডা মাথায় শুধু
খুঁজলে তারে পাবে।
উগরে দেওয়ার চেয়ে
হজম করাই ভালো
পরমত সহিষ্ণুতা
জাগায় নতুন আলো।